রিফান্ড ও বাতিল নীতি (Refund Policy)
সর্বশেষ হালনাগাদ: ২৪ অক্টোবর, ২০২৬
Shawon's CMS একটি ডিজিটাল সফটওয়্যার সাবস্ক্রিপশন; কোনো পণ্য ডেলিভারি হয় না। কেনার আগে 3 দিন ফ্রি ট্রায়ালে সবকিছু যাচাই করে নেওয়ার সুযোগ আছে।
১. কখন রিফান্ড পাবেন
- প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে: সেবায় সন্তুষ্ট না হলে প্রথমবার কেনা সাবস্ক্রিপশনের টাকা ফেরতের অনুরোধ করতে পারবেন।
- ভুলে দুইবার পেমেন্ট হলে অতিরিক্ত পরিমাণ পুরো ফেরত দেওয়া হবে।
- টাকা কাটা গেছে কিন্তু সাবস্ক্রিপশন চালু হয়নি, এবং আমাদের পক্ষে সমস্যা যাচাই হয়েছে: চালু করে দেব, অথবা চাইলে টাকা ফেরত দেব।
- আমাদের ত্রুটির কারণে সেবা দীর্ঘ সময় ব্যবহার করা না গেলে আনুপাতিক মেয়াদ যোগ বা রিফান্ড দেওয়া হবে।
২. কখন রিফান্ড নেই
- নবায়নের পেমেন্ট এবং প্রথম পেমেন্টের ৭ দিন পরের অনুরোধ।
- মেয়াদের অর্ধেক ব্যবহার করে বাকি অংশের টাকা চাওয়া।
- শর্তভঙ্গের কারণে অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হলে।
৩. কীভাবে অনুরোধ করবেন
আপনার অ্যাকাউন্টের ইমেইল, পেমেন্টের Transaction ID ও কারণসহ নিচের ঠিকানায় জানান। আমরা ৩ কর্মদিবসের মধ্যে উত্তর দেব।
৪. টাকা কখন ও কীভাবে ফেরত আসবে
অনুমোদনের পর ৭ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে (অনলাইন গেটওয়ে, bKash বা Nagad) টাকা দিয়েছিলেন সেই মাধ্যমেই ফেরত দেওয়া হবে। গেটওয়ে বা মোবাইল ব্যাংকিংয়ের চার্জ (যদি থাকে) বাদ যেতে পারে।
৫. সাবস্ক্রিপশন বাতিল
আপনি যেকোনো সময় নবায়ন বন্ধ করতে পারেন; কোনো স্বয়ংক্রিয় কাটা হয় না। পেইড মেয়াদ শেষ পর্যন্ত সেবা চালু থাকবে, তারপর অ্যাকাউন্ট শুধু দেখার মোডে যাবে এবং আপনার ডেটা সংরক্ষিত থাকবে।
যোগাযোগ
ফোন/WhatsApp: 01701658982
ইমেইল: khshawon58982@gmail.com
ঠিকানা: 168/1(Ababil Vila), Sayednagar B Block, Near puraton panir pamp, Vatara, Dhaka